মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ইজিবাইক মালিক চালক সমিতির সভাপতি আনারুল ইসলাম এর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলের দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদে জানাজা শেষে শহরের পুরাতন কবরস্থানে তাকে দাফন করা হয়।
মেহেরপুর জেলা ইজিবাইক মালিক চালক সদস্যসহ বিপুল পরিমাণ মানুষ জানাযা ও দাফন কাজে অংশগ্রহণ করেন। ভোরের দিকে মেহেরপুর শহরের পিয়াদা পাড়ায় তার নিজ বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে আনারুল ইসলাম মৃত্যুবরণ করেন