মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ ডিসেম্বর:
মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী ও কৃষি প্রযুক্তি কলেজের উদ্যোগে আন্ত: কলেজ ক্রিকেট টুর্নামেন্টে কম্পিউটার বিভাগ জয়লাভ করেছে।
আজ রোববার দুপুরে মেহেরপুর পৌর কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় কম্পিউটার বিভাগ ৪৫ রানে ইলেকট্রিক্যাল বিভাগকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে কম্পিউটার বিভাগ ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ইলেকট্রিক্যাল বিভাগ ১৬ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে।