মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জাতীয় ইমাম সমিতির উদ্যোগে পথচারীরা রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকালের দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গনে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন উপস্থিত থেকে শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মাওলানা আব্দুর বারী, আমানুল্লাহ,আব্দুল ওহাবসহ পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।