মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে মেহেরপুর জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন এর হিসাব রক্ষক আজিবার রহমানের সভাপতিত্বে ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ইমাম সমিতির সভাপতি আনসার উদ্দিন বেলালী। সম্মেলনে মেহেরপুর জেলার ৬০ জন ইমাম অংশগ্রহণ করেন।