মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের যাকাতের অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাকাতের অর্থ বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশরাফুজ্জামান ভূঁইয়া উপস্থিত থেকে মেহেরপুরের বিভিন্ন এলাকার ১৬ জনের মাঝে মোট ৯১ হাজার ৩৯৯ টাকা যাকাতের অর্থ বিতরণ করেন। মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কে এম শাহীন কবীর এ সময় সেখানে উপস্থিত ছিলেন।