মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে বিদায় সংবর্ধনা দেয়া হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায় উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মেমিনুল ইসলাম, লতিফুন্নেছা লতা, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম,বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল আলম প্রমূখ উপস্হিত ছিলেন।