মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন।
বুধবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ বুড়িপোতা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বুড়িপোতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পৌঁছালে ইউপি চেয়ারম্যান মোঃ শাহজামান তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় ইউপি সচিব সানোয়ার হোসেন সানুসহ ইউনিয়ন পরিষদের সদস্যগণ সেখানে উপস্থিত ছিলেন।