মেহেপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গরীব অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সেলাই মেশিন বিতরণ করা হয়। মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন।এ সময় মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাশেম আলী, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা প্রমূখ।