মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা চেয়ারম্যানের এডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুল্লাহ, ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, লতিফন নেছা লতা, শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, কৃষি অফিসার নাসরিন সুলতানা, প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন,ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, শাহজামান, সেলিম রেজা প্রমূখ।