মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহেল বাকি, ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, লতিফুন্নেছা লতা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান প্রমূখ।
সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদেরকে সরকারের উন্নয়মূলক কর্মকান্ডগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য পরামর্শমূলক দিক নির্দেশনা দেওয়া হয়। সভা শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সন্তুষ্টি প্রকাশ করেন সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ।