মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।