মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ নভেম্বর:
মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সাবেক পৌর চেয়ারম্যান এলাহীদাদ মিয়া স্মৃতি প্রথম বিভাগ ফুটবল লীগের খেলায় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর জনতা ক্লাব জয়লাভ করেছে।
বুধবার মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় পিরোজপুর জনতা ক্লাব ৩-০ গোলে সদর উপজেলার ঝাউবাড়িয়া সত্য সংঘ ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের টিটু ২ টি ও আমানুল্লাহ একটি গোল করে।
এদিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় গাংনী উপজেলার গাড়াবাড়িয়া আনসার ভিডিপি ক্লাব সদর উপজেলার আশরাফপুর জনকল্যাণ ক্লাবের বিরুদ্ধে ওয়াক ওভার লাভ করে।