মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ অক্টোবর:
মেহেরপুর এ্যাপেক্স ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মেহেরপুরের ৫জন প্রতিবন্ধির মধ্যে হুইল চেয়ার বিতরন করা হয়েছে।
খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সেরাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুরের ৫জন প্রতিবন্ধির মধ্যে হুইল চেয়ার বিতরন করেন।
এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাবুল মিয়া, (রাজস্ব) হোসেন আলী খন্দকার, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন, এনডিসি মোঃ আসলামউদ্দিন, আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান মাষ্টার, আলহাজ্ব মোঃ আশকার আলী, এ্যাপেক্স ক্লাবের সভাপতি আনিসুজ্জামান মেন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।