মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জুলাই:
মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর সূর্যসেনা ক্লাবের উদ্যোগে সুবিদপুর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওয়ার্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টে কিং কোবরা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
আজ সোমবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় কিং কোবরা, ৮৩ রানের বিশাল ব্যবধানে বাঘা স্টারকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে কিং কোবরা একাদশ ১২ ওভারে ১৫১ রান করে সবাই আউট হয়ে যায়।দলের পক্ষে চঞ্চল ৩৩ রান করে। বাঘা স্টারের আজাদ একাই ৪ টি উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে বাঘা স্টার ১১ ওভারে সব কটি উইকেট হারিয়ে মাত্র ৬৮ রান করেন। দলের পক্ষে রাকিব ২৯ রান করেন। কিং কোবরা’র রশিদ ৩ টি উইকেট লাভ করেন। টুর্নামেন্টে লাল চাঁদ ম্যান অবদি ম্যাচ ও মোশারফ ম্যান অবদি সিরিজ নির্বাচিত হন।
খেলা শেষে মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রব বিশ্বাস, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনম জেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক মাহাফিজুর রহমান মাহবুব, মিজানুর রহমান হিরোন, যুবলীগ নেতা নিশান সাবের প্রমুখ।