মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার উদ্যোগে শহরের কলেজ মোড় এলাকায় গণশৌচাগারের উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন বৃহস্পতিবার দুপুরের দিকে ফিতা কেটে গণশৌচাগারের উদ্বোধন করেন।
এসময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ওয়ার্ড কাউন্সিলর নুরুল হাসান রাজিব, সচিব তৌফিক রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।