মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত ফাঁড়ির বিজিপি সদস্যরা ভারতীয় মদ উদ্ধার করেছে। বুধবার ভোরের দিকে এ সকল মদ উদ্ধার করা হয়।
জানা গেছে কাজিপুর বিওপির সদস্যরা রাতে টহল শেষে ফেরার পথে কাজিপুর বর্ডার পাড়া মাঠে পড়ে থাকা ৩০ বোতল মদ উদ্ধার করে। বিওপির সুবেদার বাদশা মিয়া জানান টহল দলের আগমনী টের পেয়ে চোরাকারবারীরা মদ গুলো ফেলে রেখে পালিয়ে যায়।