মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ অক্টোবর:
চোরাচালান প্রতিরোধ, পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ বন্ধসহ সীমান্ত এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মঙ্গলবার মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্তে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিন সকালে সীমান্তের ১৩৩/২ এস পিলারের কাছে অনুষ্ঠিত ৩০ মিনিটের ওই পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে কাথুলী বিওপি’র কোম্পানি কমান্ডার সুবেদার আমিনুল ইসলাম এবং ভারতের পক্ষে নদীয়া জেলার তেহট্ট থানার টেইপুর বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর এস এস পরিহার নেতৃত্ব দেন।