মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জুলাই:
পদবী পরিবর্তন ও সম্মান জনক বেতন স্কেল প্রাপ্তির দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে কালেক্টরেটের কর্মরতরা কর্ম বিরতি ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে আন্দোলনের ৪র্থ দিন পার করেছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত সব ধরনের কাজ বন্ধ রেখে কোর্ট প্রাঙ্গনে তারা অবস্থান করেন।
এর আগে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন,বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি মেহেরপুর জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আফতাব আলী খান, আব্দুর রেজা, আব্দুর রহমান, রফিকুল ইসলাম, তহিদুল ইসলাম প্রমুখ।