মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট প্রাঙ্গণে উন্মুক্ত ব্যায়ামাগার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে এ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির নামফলক উন্মোচনের মাধ্যমে উন্মুক্ত ব্যায়ামাগার নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির আনসারী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনির, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।