মেহেরপুর নিউজ:
মেহেরপুরের সাবেক ক্রীড়াবিদ মেহেরপুর শহরের কাসারিপাড়ার মোহাম্মদ আবু আহসান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ——-রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
মঙ্গলবার দুপুরের দিকে ঢাকাস্থ তার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মরহুম আবু আহসান মেহেরপুর শহরের কাসারি পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী আবু সুফিয়ান হাবুর বড় ভাই ।
মরহুম আবু আহসান মেহেরপুরের অধুনালুপ্ত প্রগতি পরিমাণ ক্লাবের গোলরক্ষক হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে ফুটবল খেলেছিলেন।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঢাকাস্থ বায়তুল আবেদের জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার ঢাকায় তার জানাজা শেষে দাফন লাশ দাফন করা হবে। এদিকে মেহেরপুরের সাবেক এই কৃতি ফুটবলার এর মৃত্যুতে ক্রীড়াবিদ অনেকেই শোক প্রকাশ করেছেন।