মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ সেপ্টেম্বর:
মেহেরপুর কাথুলী সড়কের কায়েম কাটা মোড় থেকে অবরোধ শেষ করে চলে যাবার সময় পুলিশ ২ জামায়াত কর্মীকে আটক করেছে বলে খবর পাওয়া হেগছে। আটকৃতরা হলো:মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আব্দুল জলিলের ছেলে অব্দুস সালাম এবং রাজাপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আবুল কাশেম লিটন।
আজ বুধবার সকাল ৮টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল তাদের আটক করে থানায় নিয়ে আসে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ রিয়াজুল ইসলাম ২ জামায়াত নেতার আটকের খবর নিশ্চিত করেন্।