মেহেরপুর নিউজ:
গত কদিনের টানা বর্ষণের ফলে মেহেরপুর কুষ্টিয়া সড়কের মদনাডাঙ্গা ও আলমপুরের মাঝামাঝি স্থানে নির্মাণাধীন ব্রিজের বিকল্প সড়কে পানি ওঠার কারণে মেহেরপুর কুষ্টিয়া সড়কে বড় যান চলাচল বন্ধ রয়েছে।
মেহেরপুর কুষ্টিয়া সড়কে চলাচলকারী বাস, মিনিবাস, ট্রাক, মাইক্রোসহ অন্যান্য বড় যানবাহন সদর উপজেলা আমঝুপি খোকসা হয়ে কুষ্টিয়া যাতায়াত করছে। গত কদিনের প্রচন্ড বর্ষণের ফলে মেহেরপুরের বিভিন্ন এলাকার মাঠ-ঘাট পানিতে ভরে গেছে।
এদিকে মেহেরপুর কুষ্টিয়া সড়কের মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা এবং আলমপুরের মাঝামাঝি স্থানে ব্রিজ নির্মাণাধীন রয়েছে। এই সড়কে চলাচলের জন্য ব্রিজের পাশ দিয়ে বিকল্প রাস্তা তৈরি করা হয়েছিল। কিন্তু বর্ষণের ফলে বিকল্প সড়কে কোমর সমান পানি জমে থাকার কারণে মেহেরপুর কুষ্টিয়া সড়কে বাস, ট্রাক, মিনিবাস মাইক্রো সহ অন্যান্য যান চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার সকালের দিকে ওই স্থানে বাঁশ দিয়ে মাচা তৈরি করে দিলেও সেখানে কেবল মোটরসাইকেল এবং ইজিবাইক পারাপার হতে পারছে।
বাস, ট্রাক, মিনিবাস মাইক্রো সহ অন্যান্য যানগুলো মেহেরপুর সদর উপজেলার আমঝুপি খোকসা হয়ে গাড়াডোব ঘুরে কুষ্টিয়ার সড়কে যাতায়াত করছে। এতে করে দূরপাল্লার যাত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে।