মেহেরপুর নিউজ:
কৃষি বিপণন অধিদপ্তর মেহেরপুর কর্তৃক মেহেরপুর বড় বাজার এলাকায় বর্তমানে দ্রব্য মুল্য সহনীয় পর্যায়ে রাখতে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পন্যের উপর বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বড় বাজারে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পন্যের উপর বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়। মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পন্যের উপর বাজার মনিটরিং পরিচালনা করা হয়।
গত ২-৩ দিনে জেলা প্রশাসন এবং কৃষি বিপণন অধিদপ্তরের সমন্বয়ে পেঁয়াজের বিভিন্ন আড়ত ও পাইকারি ব্যবসায়ীদের মনিটরিং করার ফলে, আজকের বর্তমান পেঁয়াজের বাজার দর আড়তে পাইকারি দর ৬৫ টাকা খুচরা দর ৭০ টাকা এবং খুচরা ব্যবসায়ী পর্যায়ে খুচরা দর ৮০ টাকা থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।
আড়দার ও পাইকারি ব্যবসায়ীরা জানান, গত দিনেও তাদের ১০৫ টাকা দরে পাইকারি বিক্রয় করা হয়েছিল। এবং আড়দার ও পাইকারি ব্যবসায়ীরা আশ্বাস প্রদান করেন, আগামী কয়েকদিনের মধ্যে পেঁয়াজের দাম আরো কমে যাবে। পাশাপাশি খুচরা পর্যায় সকল ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন করার জন্য বলা হয়। এবং ক্রয়ের মূল রশিদ সংরক্ষণ করে রাখতে বলা হয়।