মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ ডিসেম্বর:
আগামী ৯ ডিসেম্বর এর মধ্যে ফার্মেসী রেজিস্ট্রেশন পরীক্ষার সূনির্দ্দিষ্ট তারিখ ঘোষনা,ড্রাগ লাইসেন্স নবায়ন ও বিলম্ব ফি বাতিলের দাবীতে ৮ ঘণ্টা ধর্মধট পালন করেন ওষুধ ব্যবসায়ীরা। ফলে জেলার ৩ উপজেলার সকল ঔষধের দোকান সকাল ৬ টা থেকে বেলা ২ টা পর্যন্ত বন্ধ ছিল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ধর্মঘট পালন করেছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি মেহেরপুর জেলা শাখা। এদিকে ধর্মঘটের কারণে রোগীরা চরম ভোগান্তির শিকার হয়।
মেহেরপুর কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতির আহবায়ক আনারুল ইসলাম জানিয়েছেন, ৬ মে ২০১১ইং তারিখে ৩৯তম ব্যাচের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যার ফলাফল আজ পর্যন্ত ঘোষনা করা হয়নি। আগামী ৯ ডিসেম্বর এর মধ্যে পরীক্ষার ফলাফল ঘোষনা এবং ড্রাগ লাইসেন্স এর ফি প্রত্যাহার করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।