
নিহত আজমত শেখ
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জুলাই:
মেহেরপুর-মহাজনপুর সড়কের কোমরপুর গ্রামে ট্রাকটর থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আজমত শেখ কোমরপুর গ্রামের জামাত শেখের ছেলে । আহত হয়েছে মহিবার নামের আরো এক শ্রমিক । আজ সোমবার সকালের দিকে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন সকালে মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের দিপুর একটি ট্রাক্টর তার ইট ভাটায় মাটি নেওয়ার জন শ্রমিক নিয়ে আসার পথে চলন্ত ট্রাক্টরের ঝাকুনীতে চালকের পাশে বসা কোমরপুর গ্রামের জামাত শেখের ছেলে আজমত শেখ (৩৫) ও একই গ্রামের আব্দুল গণির ছেলে মহিবার (৩৬) নামের ২ জন শ্রমিক নীচে পড়ে যায়। এতে ওই দুই শ্রমিক মারাত্মক আহত হয়। তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আজমতের মৃত্যু হয়। আহত মহিবারকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আজমত শেখ এক ছেলে ও ২ মেয়ের জনক।