মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের কোট রোডে সড়ক দুর্ঘটনায় রেবেকা খাতুন (৪০), নাহিদা আক্তার ইভা (২২), আব্দুল কাইয়ুম (৩) ও মিজানুর রহমান (৩৮) নামের ৪ ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহতদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের কোর্ট সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত রেবেকা খাতুন মেহেরপুর শহরের মল্লিক পাড়ার শহিদুল ইসলামের স্ত্রী, নাহিদা আক্তার ইভা মেহেরপুরের মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের তরিকুল ইসলাম তারিখের স্ত্রী,আব্দুল কাইয়ুম তার ছেলে এবং ইজিবাইক চালক মিজানুর রহমান মেহেরপুর থানা পাড়ার আবদুল লতিফের ছেলে।
জানা গেছে ঘটনার সময় আহত যাত্রীরা ইজিবাইক যোগে মেহেরপুর আসার পথে মেহেরপুর কোর্ট সড়কের জেলা প্রশাসকের ডাক বাংলোর পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে এসে ধাক্কা মারে, এসময় ইজিবাইকের ৩ যাত্রীসহ চালক গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।