মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জুলাই:
মেহেরপুর সদর উপজেলার খন্দকারপাড়া যুব সম্প্রদায়ের উদ্যোগে খন্দকারপাড়া রেজিঃ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মরহুম আব্দুর রহমান স্মৃতি মিনি ফুটবল টূর্নামেন্টের শ্রমিক সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শ্রমিক সংঘ টাইব্রেকারে ১-০ গোলে অল দ্যা বেষ্টকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সেলিম একমাত্র গোলটি করেন। নির্ধারিত সময় খেলাটি গোল শুন্য থাকায় শেষ পর্যন্ত টাইব্রেকারে নিষ্পত্তি হয়। খেলা শেষে মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে সিদ্দিক হোসেন, নাসিরউদ্দীন প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।