মেহেরপুর নিউজ, ৩১ মার্চ :
মেহেরপুর খান ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার বিকালে খান ফাউন্ডেশন মিলনায়তনে আলোচনা সভা ও সি ডাব্লওজি কমিটি গঠন করা হয়েছে।
খান ফাউন্ডেশনের কো- অডিনেটর রেহেনা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মতিয়ার রহমান, আব্দুল মাবুদ নান্নু, আজিজুর রহমান প্রমুখ। পরে মতিয়ার রহমানকে আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিউনিটি ওয়াস গ্রæপের কমিটি গঠন করা হয়।