মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ জুন:
মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামে বাড়ির সীমানা নির্ধারনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৪ ব্যক্তি আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালের দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের গহরপুর গ্রামের জমির সীমানা মাপাকে কেন্দ্র করে ওই গ্রামের ফজলুল হকের ছেলে কালু এবং আবু সাঈদের ছেলে মুকুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সংঘর্ষ বেধে গেলে কালু (৪৫), তার ছেলে জহুরুল (১৮), আবু সাঈদ (৪৬) ও তার ছেলে মুকুল (২৫) আহত হয়। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।