মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ সেপ্টেম্বর:
মেহেরপুর সদর উপজেলার জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে রোববার সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২দিন ব্যাপি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহসভপাতি আলহাজ মোঃ আব্দুল মান্নান মাষ্টার ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, সহকারি শিক্ষা অফিসার হোসেনে মোবারক, গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির শাহ জামান, প্রধান শিক্ষক মোখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে ফুটবল বালকে মেহেরপুর সদর উপজেলার গোভিপুর মাধ্যমিক বিদ্যালয ও বালিকায় মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করেছে। বালকদের ফুটবলে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় টাই ব্রেকারে ৫-৪ গোলে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়কে এবং বালিকায় মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে।