মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জুলাই:
মেহেরপুর শহরের উপকন্ঠে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের ব্র্যাক অফিসের কাছে আবারো ছিনতাই ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে ।
জানা গেছে, মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় খোকন নামে এক ব্যক্তি মটর সাইকেল চালিয়ে মেহেরপুর আসার পথে ব্র্যাক অফিসের অদুরে ১০/১২ জনের একজন ছিনতাইকারী রাস্তায় অবরোধ সৃষ্টি করে চালককে মারধোর করে তার একটি টিভিএস মটর সাইকল ছিনিয়ে নেয়।