আবু আক্তার, মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ আগস্ট:
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল মোড়ে বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে শিশু সহ ২০ জন আহত হয়েছে। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে, নৌ বাহিনীর সৈনিক আমজাদের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে যশোর নৌবাহিনী হাসপাতালে রেফার্ড করা হয়েছে। মেহেরপুর জেনারের হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন, হাবিলুদ্দিন (৪৫), সদর উপজেলার বাড়িবাকা গ্রামের জিনারুলের স্ত্রী রজিনা (৩০) ও শিশু সন্তান রমিজ (৪) এবং মেয়ে
রিনা (৮), গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত করিমদ্দিনের ছেলে তোয়াজুদ্দিন (৫০), চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালায়পুর গ্রামের গোস্ট কুমার (৪৫), বিনারি কুমার (৪২), নুর ইসলাম (৪৫)। বাকিরা বিভিন্ন ক্লিনিক ও প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
জানাগেছে, আজ মঙ্গলবার বেলা ৩ টার দিকে মেহেরপুর থেকে যাত্রী নিয়ে তানভির পরিবহন (ঢাকা মেট্রো- জ-০৪-০৩৪)
চুয়াডাঙ্গার উদ্দ্যেশে ছেড়ে যায়। গাড়িটির চুয়াডাঙ্গা সড়কে চাঁদবিল মোড়ে পৌছালে বাস চালক বাসের নিয়ন্ত্র হারিয়ে ফেলে চাঁদবিল মোড়ে রহিমের মুদি দোকানর উপরে উল্টে পড়ে। মুদি দোকানদার অল্পের জন্য রক্ষা পেলেও মুদি দোকান ভেঙ্গে তচনছ হয়ে যায়। এসময় বাসে থাকা যাত্রীরা সকলে বাসের মধ্যে আটকা পড়লে গুরুতর আহত অবস্থায় স্থানীয় গ্রামবাসি তাদের কে উদ্ধার করে মেহেরপুর জেনালে হাসপাতালে ভর্তি করে।