মেহেরপুর নিউজ:
মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে ছহিউদ্দিন ডিগ্রী কলেজ শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দা মোনালিসা ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ছহিউদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল আজিম, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য শামীমারা হীরা, আমিনুল ইসলাম খোকন প্রমূখ।