মেহেরপুর নিউজ:
মেহেরপুর ছহিউদ্দীন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে ছহিউদ্দিন ডিগ্রী কলেজে মিলনায়তনে ছহিউদ্দিন ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন করা হয়।
ছহিউদ্দিন ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ মহসীন আলী আঙ্গুরের সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছহিউদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ একরামুল আযীম। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ড. আলিবুদ্দিন, মোঃ আব্দুল খালেক, রাতুল বিশ্বাস, ফারিহা জুই, নাবিলা খাতুন প্রমুখ। এর আগে মেহেরপুর ছহিউদ্দীন ডিগ্রি কলেজের নবাগত ছাত্র-ছাত্রীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।