মেহেরপুর নিউজ :
মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
শনিবার সকালের দিকে মেহেরপুর পৌর কমিউনিটি হলের সামনে মাস্ক করা হয়। সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হসেন আসিফ উপস্থিত থাকে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন। এ সময় কলেজ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।