মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৩ মার্চ:
মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগীতা পরিচালনা করেন বিআরডিবি কর্মকর্তা আনিছুর রহমান। এতে প্রায় ৩৫ জন শিক্ষার্থী এ প্রতিযোগীতায় অংশ নেয়।