মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা জামায়েত ইসলামের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর স্বামী নিগামানন্দ সরস্বতী পরমহংসদেব আশ্রম পরিদর্শন করেছেন।
মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর আমির তাজ উদ্দীন খাঁনের নেতৃত্বে জামায়েত ইসলামীর নেতৃবৃন্দ স্বামী নিগামানন্দ সরস্বতী পরমহংসদেব আশ্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে জামায়েত ইসলামীর নেতৃবৃন্দ স্বামী নিগামানন্দ সরস্বতী পরমহংসদেব আশ্রমের মহারাজ অখন্ডানন্দ সরস্বতীর সাথে সাক্ষাৎ করেন। এবং আশ্রমের নিরাপত্তানিশ্চিত করার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে মেহেরপুর জেলা জামায়াত ইসলামের নায়েবে মাওঃ মাহাবুবুল আলম,
জেলা সেক্রেটারি মোঃ ইকবাল হোসাইন,
সমাজকল্যান সম্পাদক মোঃ জারজিস হোসেন,সদর উপজেলা আমীর সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।