মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ এপ্রিল:
মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর উদ্যোগে বুধবার বিকেলে জেলা জামায়াত ইসলামের কার্যালয়ে বিএনপি নেতা ইলিয়াছ আলী সহ সারা দেশে হত্যা ও গুম এর ঘটনা বৃদ্ধি পাওয়ায় এক প্রতিবাদ সভার অয়োজন করা হয়। জেলা জামায়াত ইসলামীর আমির আলহাজ্ব মোঃ ছমির উদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা আমীর মাওঃ রুহুল আমিন, ডাঃ জামাল উদ্দীন, মাহাবুবুল আলম প্রমূখ। সভায় অবিলম্বে ইলিয়াছ আলী কে সশরীরে হাজির করার আহবান জানানো হয়।