মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আশিকুজ্জামান সবুজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ রিতা পারভিন।
এর আগে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করে। প্রধান অতিথি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপাধাক্ষ শামসুর রহমান টুটুল সেখানে উপস্থিত ছিলেন। জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ৫৫ টি ইভেন্টে খেলাধুলায় অংশগ্রহণ করে।