মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সহযোগিতায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ছাত্রীদের টিকা প্রদান করা হয়।
জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রীতা পারভীনের সভাপতিত্বে ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা.মহী উদ্দিন আহমেদ। এ সময় অন্যদের মধ্যে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, জিনিয়াস স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ শামসুর রহমান উপস্থিত ছিলেন।