মেহেরপুর নিউজ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ এবং মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের মাসব্যাপী কুচকাওয়াজ প্রশিক্ষণ শেষ হয়েছে।
শুক্রবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে প্রশিক্ষণার্থীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নজমুজ্জামান সমাপনী প্যারেডের সালাম গ্রহণ করেন। এসময় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ এবং মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করেন।
মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নজমুজ্জামান প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ এবং মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাসব্যাপী কুচকাওয়াজ প্রশিক্ষণে ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মেহেরপুর নিউজ এর বার্তা সম্পাদক সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।