মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ ডিসেম্বর:
মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ৫ দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অধ্যক্ষ আল আমিন ইসলাম বকুলের সভাপতিত্বে প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন তোফাজ্জেল হোসেন। প্রশিক্ষনে প্রতিষ্ঠানের সকল শিক্ষকরা অংশগ্রহন করেছেন।