মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জিসান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ব্রাইট স্টার জয়লাভ করেছে।
রবিবার অনুষ্ঠিত খেলায় ব্রাইড স্টার ২-০ গোলে জিরো পয়েন্ট কে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে শান্ত ও সঞ্জু একটি করে গোল করেন। খেলায় বিজয়ী দলের পক্ষে শান্ত ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়। ফুটবলার সেলিম ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।