মেহেরপুর নিউজ:
মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগী কল্যাণ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোঃ হাফিজুর সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আরএমও ডাঃ মোখলেছুর রহমান, ডা.এম এ বাশার আসকার আলী প্রমূখ।