মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জুলাই :
মেহেরপুর জেনারেল হাসপাতালের প্রধান গেটসহ হাসপাতাল চত্বরে যেখানে সেখানে কুকুরের অবাধ বিচরন হলেও যেন দেখার কেউ নেই। সকাল থেকে রাত অবধি জেনারেল হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে সবসময় বিড়ালের আনা গোনা আর হাসপাতালের প্রধান ফটকে কুকুরের অবস্থান নিত্য নৈমিত্তিক ঘটনা হলেও কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করে।
এদিকে কুকুরের উৎপাতে রোগী ও রোগীকে দেখতে আসা স্বজনেরা চরম উদ্বিগনতায় হাসপাতালে আসে বলে অনেকে্ অভিযোগ করেছেন।