মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ মে:
মেহেরপুরে কয়েক দিনের ব্যবধানে ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়েই চলেছে । রোববার বিকাল ৫ টার সময় মেহেরপুর জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ডায়রিয়া ওয়ার্ডে বেড সংকট থাকায় মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ডায়রিয়া ওয়ার্ডে কর্মরত নার্স এ প্রতিবেদক কে জানান, এক সপ্তা’র ব্যাবধানে ডায়রিয়ার ওয়ার্ডে ১৬০জন রোগী ভর্তি হয়েছে ।
আজ রোববার পর্যন্ত এই ওয়ার্ডে ৩০জন রোগী ভর্তি আছে আমাদের ডায়রিয়া ওয়ার্ডে বেড সংখ্যা হচ্ছে ১৪ জনের আর ভর্তি আছে ৩০জন রোগী তাই আমরা বাধ্যহয়ে মেঝেতে রেখে রোগীদের চিকিৎসা দিচ্ছি।
মেহেরপুর জেনারেল হাসপাতালের সির্ভিল সার্জন ডাঃ আব্দুর শহীদ জানান , প্রচন্ড গরমে আবহাওয়া খারাপ হয়ে গেছে। ফলে খাবার পয়জনের সৃষ্টি হচ্ছে। তাছাড়া এই সময় ডায়রিয়া বা কলেরা হওয়া স্বাভাবিক। এতে আতংকিত হওয়ার কিছু নেই। হাসপাতালে পর্যাপ্ত ঔষধ আছে। রোগীদের চিকিৎসা সেবা ঠিকমতোই দেওয়া হচ্ছে। আবহাওয়া একটু ঠান্ডা হলে এমনিতেই এর প্রাদূর্ভাব কেটে যাবে।