মেহেরপুর নিউজ, ১৮ এপ্রিল :
মেহেরপুর পৌর সভার উদ্যোগে মেহেরপুর জেনারেল হাসপাতালের ময়লা আর্বজনা অপসারনের লক্ষে ডাষ্টবিন প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের মাধ্যমে ডাষ্টবিন প্রদান করেন। এসময় জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন শাশীম আরা নাজনিন, প্যানেল মেয়র শহিনুর রহমান রিটন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে পৌরসভার উদ্যোগে মেহেরপুর জেনারেল হাসপাতালে পরিস্কার অভিযান শুরু করা হয়।