মেহেরপুর নিউজ:
ডেঙ্গু প্রতিরোধে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডাস্টবিন এবং কিডস প্রদান করলেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর পৌরসভার উদ্যোগে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডাস্টবিন ও ডেঙ্গু পরীক্ষার ৫০০ পিস কিডস পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোঃ হাসিবুর ছাত্তারের হাতে তুলে দেন।
এ সময় সেখানে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, করোনা মহামারীর সময় আমি আপনাদের পাশে যেভাবে কাজ করেছি, ঠিক একইভাবে ডেঙ্গু প্রতিরোধে কাজ করবো। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সহযোগীতা করতে হবে। বাসার পানি জমতে দেওয়া যাবে না। বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে, স্বাস্থ্য সম্মত উপায়ে খাবার ও বিশুদ্ধ পানীয় সংগ্রহ করতে হবে। বিশুদ্ধ খাবার গ্রহন, দিনে ও রাতে মশারী টানিয়ে ঘুমাতে হবে।
এ সময় সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সুপার ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান। এর আগে মাহফুজুর রহমান রিটন মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে ফল বিতরণ করেন। পরে হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করা সহ ফকার মেশিনের সাহায্য স্প্রে করা হয়।