মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ সেপ্টেম্বর :
মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত মেহেরপুর জেলখানা যাত্রী ছাউনীর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. মিয়াজান আলী প্রধান অতিথী হিসাবে উপস্থিত তেকে ফলক উন্মোচন করে যাত্রী ছাউনীর উদ্বোধন করেন। এসময় সেখানে মোনাজাত করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হোসেন আলী খন্দকার, জেলা পরিষদের প্রকৌশলী লিয়াকত আলী, উপসহকারি প্রকৌশলী সুবোল চন্দ্র প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।