মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে পুলিশ সুপার এস এম মুরাদ আলি, সিভিল সার্জন ডাক্তার মোঃ নাসির উদ্দিন, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার,জেলা আনসার কমান্ড্যান্ট রফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।